সৌদিতে পাইপের নিচে চাপা পড়ে বাংলাদেশি এতিম যুবকের মৃত্যু

সৌদিতে কর্মরত অবস্থায় পাইপের নিচে চাপা পড়ে ঘটনান্থলেই নান্টু চন্দ্র বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত জ্ঞানচন্দ্র বর্মনের ছেলে।

গত বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ক্রেন দিয়ে ট্রাকে লোহার পাইপ উঠানোর সময় পাইপের টেক ভেঙে নান্টুর ওপর পড়ে। এতে ঘটনান্থলেই মারা যান তিনি। নিহত নান্টুর বড় ভাই সাধন চন্দ্র বর্মণ শুক্রবার জানান, সৌদি আরবের অ্যাম্বো নামক এলাকায় আর-কারান কোম্পানিতে কর্মরত ছিলেন তাঁর ভাই।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ক্রেন দিয়ে ট্রাকে লোহার পাইপ উঠানোর সময় পাইপের টেক ভেঙে নান্টুর ওপর পড়ে। এতে নান্টু পাইপের নিচে চাপা পড়লে ঘটনান্থলেই মারা যায়। তিনি আরও বলেন, নান্টুর মারা যাওয়ার বিষয়টি তার সহযোগী শ্রমিক রমজান মিয়া মোবাইল ফোনে আমাকে জানান।

সংসারে আর্থিক স্বচ্ছলতার জন্য সহায় সম্বল বিক্রি করে মাত্র চারমাস আগে তাকে সৌদি আরব পাঠিয়েছিলাম। আমাদের মা-বাবা বেঁচে নেই। নান্টু আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই ছিল। তাকে হারিয়ে আমরা আজ দিশেহারা। তার লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর