ঢাকাস্থ দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী ২ বছরের জন্য কমিটির ঘোষণা করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্সসেস বার হল রুমে ভোট গ্রহনের মাধ্যমে রাহাত হোসেনকে সভাপতি এবং কাজী শুভকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকাল ২.৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে ৫ টার দিকে শেষ হয়েছে। সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের মাধ্যমে ২৯৮ ভোট পেয়ে রাহাত হোসেন সভাপতি ও কাজী শুভ ২৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু জাফর মোঃ সালেহ।
প্রধান অতিথি ছিলেন, মোঃ আলাউদ্দীন। এছাড়াও ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ ইউনুছ মিয়াসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ উল্লাহ মধু ও পরিচালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সাদী মোঃ সৈকত।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষনা করার সময় ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস