বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৪০০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ৬৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়ে।
এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে বিশাল এই মাছটি।
শুক্রবার দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রের পাথরঘাটা ঘাটে এ মাছটিকে নিয়ে আসা হয়।
বিশাল এই মাছটি কিনেছেন মো: শহিদ মোল্লা।
তিনি বার্তা বাজারকে বলেন বলেন, ‘বিএফডিসি মৎস্য বাজার থেকে মাছটি ৬৩ হাজার টাকায় কিনেছি। মাছটির আকৃতি অনেক বড় হওয়ার কারণে কেটে ভাগ দিয়ে বিক্রি করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস