সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি থানার পুলিশ বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ উদ্ধার করেছে ৬০০ মি: লি: এ্যালকোহল। আটককৃতদের দুপুরে জেলা আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৪, কালিগঞ্জ ৩, আশাশুনি ৩, দেবহাটা ২, শ্যামনগর ২ ও কলারোয়া ১ জন বিভিন্ন মামলার আসামী রয়েছে। এর মধ্যে ১ জনকে আসামি করে একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস