গাঁজা সেবন ও নিজ দায়িত্ব গাঁজা রাখার অভিযোগে পুলিশ সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের তিন বার নির্বাচিত সাবেক কাউন্সিলর দৈনিক পত্রদূত সম্পাদক স.ম আলাউদ্দিন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী মোমিনউল্লাহ মোহনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কদমখালি চিংড়ি ঘেরের একতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের সুলতানপুরের মৃত গোলাম খায়বার সরদারের ছেলে।
দেবহাটা থানার উপপরিদর্শক হেকমত আলী জানান, গোপন খবরের ভিত্তিতে মোমিনউল্লাহ মোহনকে কদমখালি চিংড়ি ঘেরের বাসা থেকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ পাওয়া যায় ৫০ গ্রাম গাঁজা। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্রন আইনের ৩৬ (১) ও ১৯ (ক) ধারায় মামলা (৮নং) হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস