নারায়ণগঞ্জের বন্দরে ৫’শ বোতল ফেন্সিডিলসহ রমজান আলী (৩২) নামে এক গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।
র্যাব জানায়, শুক্রবার বিকেলে বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর চেকপোস্টে সন্ধিগ্ধ একটি প্রাইভেটকারে তল্লাশী করে ৫০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৭,৭০০/- টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী (৩২)’কে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উক্ত মাদক পাচারকারী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে সীমান্ত এলাকা হতে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা বাজার / ডব্লিও.এস