আমিনুলের আঘাত, স্বস্তিতে বাংলাদেশ

১৪২ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে আসেন দুই ওপেনিং ব্যাটসম্যান বাবর আজম এবং আহসান আলী। বাংলাদেশের পক্ষ্যে বোলিংয়ে আসেন শফিউল ইসলাম। বোলিংয়ে এসেই আঘাত হানেন শফিউল।

দলীয় ০ রানের মাথায় শফিউলের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ইনফর্ম বাবর আজম।বাবরের বিদায়ের পর মাঠে আসেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।

আহসান আলীকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান। তবে হাফিজকে বেশিক্ষন মাঠে থাকতে দেননি মোস্তাফিজ। দলীয় ৩৫ রানের মাথায় মোস্তাফিজের বলে ১৭ রান করে মাঠ ছাড়েন হাফিজ।

হাফিজের পর মাঠে আসেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। আহসান আলীকে সাথে নিয়ে দরুন শুরু করেন মালিক। তবে শেষ পর্যন্ত আমিনুলের বলে বিদায় নেন আহসান আলী। দলীয় ৮১ রানের মাথায় ব্যাক্তিগত ৩৬ রান নিয়ে মাঠ ছাড়েন আহসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৮৩ রান। এর আগে টস জিতে ১৪১ রান করে রিয়াদের দল। ওপেনিংয়ে মাঠে আসেন তরুণ নাঈম হাসান এবং অভিজ্ঞ তামিম ইকবাল। পাকিস্তানের পক্ষ্যে বোলিংয়ে আসেন বামহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। দেখে শুনেই শুরু করেন এই দুই বামহাতি ব্যাটসম্যান।

ভালো খেলতে খেলতে হটাৎ খেই হারিয়ে পেলেন তামিম। দলীয় ৭১ রানের মাথায় ব্যাক্তিগত ৩৯ রান নিয়ে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন এই বামিহাতি ব্যাটসম্যান।

তামিমের বিদায়ের পর মাঠে আসেন লিটন কুমার দাস। দারুন কিছুর ইঙ্গিত দেন বিপিএলে দারুন খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান। অনেকটা সাবধানী শুরু করেন লিটন।

সাবধানী শুরুর পরও তামিমের পথে হাঁটেন লিটন। দলীয় ৯৮ রানের মাথায় ব্যাক্তিগত ১২ রান নিয়ে রান আউটের শিকার হন লিটন। লিটনের বিদায়ের পর একই পথের পথিক হন নাঈম। দলীয় ৯৮ রানের মাথায় ব্যাক্তিগত ৪৩ রান রান নিয়ে সাদাব খানের বলে আউট ইন এই তরুণ তুর্কি।

নাঈমের বিদায়ের পর মাঠে আসেন আরেক তরুণ বামহাতি ব্যাটসম্যান আফিফ হোসাইন দ্রুব। কাপ্তান রিয়াদকে ভালোই সঙ্গ দেন আফিফ। কিন্তু সেই সঙ্গ ক্ষনিকের জন্যে।

দলীয় ১১৯ রানের মাথায় ব্যাক্তিগত ৯ রান নিয়ে মাঠ ছাড়েন আফিফ। আফিফের পর বিদায় নেন আরেক বামহাতি হার্ড-হিটার ব্যাটসম্যান সৌম্য সরকার। ব্যাক্তিগত ৭ রান নিয়ে শাহেন শাহ আফ্রিদির বলে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান। যার ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ১৪২ রান। ১৯ রান নিয়ে রিয়াদ এবং ৫ রান নিয়ে অপরাজিত থাকেন মিঠুন।পাকিস্তানের পক্ষ্যে সাদাব, আফ্রিদি, রউপ নেন ১ টি উইকেট করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর