সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগনের কাছে।সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

জনগনের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে ওঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয় নির্বাহ হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালমানের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্ণেল মালেক মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মোঃ ওয়ালি উল্লাহ বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামীলীগের য্গ্মু সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কিছু দিনের মধ্যে সারা দেশে মেডিকেল ওয়েস্ট টিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে গুলোতে মাল্টিপারপাস ভবন নির্মানের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে। পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মান করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর