বাশঁবাড়ী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকার সাভারের আশুলিয়ায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের বাশঁবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েদের ক্রীড়া নৈপূণ্য দেখে মুগ্ধ হন।

এসময় প্রধান অতিথি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশুনা করতে হবে। নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে ও বড়দের সম্মান করতে সকল শিক্ষার্থীদের আহবান জানান তিনি।

মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মুকসেদ আলীর মঞ্চ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফি উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বাবু অখিল চন্দ্র, আশুলিয়া থানা কৃষক লীগের সভাপতি মহসিন করিম, যুবলীগ নেতা ইউনুস আলী প্রমুখ সহ অভিভাবকবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর