টসে জিতে ওপেনিংয়ে মাঠে আসেন তরুণ নাঈম হাসান এবং অভিজ্ঞ তামিম ইকবাল। পাকিস্তানের পক্ষ্যে বোলিংয়ে আসেন বামহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।
দেখে শুনেই শুরু করেন এই দুই বামহাতি ব্যাটসম্যান। ভালো খেলতে খেলতে হটাৎ খেয়ে হারিয়ে পেলেন তামিম। দলীয় ৭১ রানের মাথায় ব্যাক্তিগত ৩৯ রান নিয়ে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন এই বামিহাতি ব্যাটসম্যান।
তামিমের বিদায়ের পর মাঠে আসেন লিটন কুমার দাস। অনেকটা সাবধানী শুরু করেন লিটন। সাবধানী শুরুর পরও তামিমের পথে হাঁটেন লিটন। দলীয় ৯৮ রানের মাথায় ব্যাক্তিগত ১২ রান নিয়ে রান আউটের শিকার হন লিটন। লিটনের বিদায়ের পর বিদায় নেন নাঈম।
দলীয় ৯৮ রানের মাথায় ব্যাক্তিগত ৪৩ রানে সাদাব খানের বলে আউট ইন এই তরুণ তুর্কি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ১০৬ রান। ৪ রান নিয়ে ব্যাটিং করছেন রিয়াদ এবং আফিফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
বার্তাবাজার/কেএ