কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমী অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে হারিয়ে বিজয় লাভ করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন সমর্থিত পুর্নাঙ্গ প্যানেল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পরে ভোট গননা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।এই নির্বাচনে ৭৪৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০জন প্রার্থী।
ব্যাপক আলোচিত এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ, ডিবি ও আনসার সদস্য মোতায়েন ছিলো।
নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন সমর্থিত প্যানেলের মো. মনিরুল ইসলাম ৩১৩ ভোট পেয়ে প্রথম,মো. আব্দুল বাতেন মিয়া ৩১০ ভোট পেয়ে দ্বিতীয়,মো. লুৎফর রহমান ২৯৭ ভোট পেয়ে তৃতীয় ও মো. পলাশ শেখ ২৯৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সেলিনা জামান রুমা ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল আওয়াল আকন বার্তা বাজারকে বলেন, ‘এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’
বার্তাবাজার/কে.জে.পি