জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদলতের রায়ে মিয়ানমারকে গণহত্যার জন্য দোষি সাব্যস্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। এই রায়কে সম্মানজনক হিসেবেই বিবেচনা করছেন তারা। সেই সাথে স্বপ্ন দেখছেন, সম্মান ও নিরাপত্তা নিয়েই নিজ দেশে ফিরে যাওয়ার।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। পরে, গত বছরের নভেম্বরে এই নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজেতে মামলা করে গাম্বিয়া। বৃহস্পতিবার এই মামলার অন্তবর্তীকালীন রায় দিয়েছে আদালত।
কক্সবাজারের আশ্রয় শিবিরে বৃহস্পতিবার দুপুরে রায় শুনতে টেলিভিশনের সামনে ভিড় জমান রোহিঙ্গারা। মিয়ানমারকে গণহত্যার জন্য দোষি সাব্যস্ত করায় স্বস্তি আর উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন, এই রায় রোহিঙ্গাদের জন্য সম্মানজনক।
রায়ে সন্তোষ প্রকাশ করে আশ্রিত রোহিঙ্গাদের নেতারা বললেন, এর মধ্য দিয়ে মিয়ানমারে ফিরে যাওয়ার পথ সুগম হল।
আইসিজে’র এই রায়ে বিশ্বে জাতিগত নিপীড়ন ও গণহত্যার পুনরাবৃত্তি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন দেশ ছেড়ে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গারা।
বার্তাবাজার/কে.জে.পি