রেস্টুরেন্টে প্রেমিকের সামনেই প্রেমিকার বিষপানে আত্মহত্যা

ময়মনসিংহে প্রেম ঘটিত কারনে প্রেমিকের সামনেই বিষপানে আত্মহত্যা করেছে রুনা আক্তার নামে প্রেমিকা। এ ঘটনায় প্রেমিক অপুকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা বলে জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ের সরগরম রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ বলেন, রাত ৯টার পর রুনা নামে এক তরুনী বিষপান করে চরপাড়া মোড় এলাকার সরগরম রেস্টুরেন্টের কাউন্টারের কাছে এসে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়মনাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় চার বছর ধরে রুনা ও অপুর প্রেম চলছিলো। দুজনের মধ্যে মনোমালিন্যের জেরে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আত্মহত্যায় প্রনোচনার অভিযোগে চরপাড়া এলাকা থেকে সন্দেহভাজন প্রেমিক অপুকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে, ওই তরুণী রেস্টুরেন্টের ভিতরে বিষপান করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখেছি। সে রেস্টুরেন্টের ভিতরে বিষপান করেননি বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর