ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ

আজ ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ১৯৬৯ সালের ২৪শে জানুয়ারি তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে, প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়।

১৯৬৬ সালে পাকিস্তানের শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এতে স্বাধিকার আন্দোলনের গতি তীব্র হলে পাকিস্তানি শাসকেরা একে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা করে। মামলার প্রধান আসামি বঙ্গবন্ধুসহ অন্যদের মুক্তি ও পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সান্ধ্য আইন ভঙ্গ করে সাধারণ জনতা মিছিল বের করে।

মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকায় নবকুমার ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর রহমান শহীদ হন। দিবসটি উপলক্ষ্যে শহীদদের প্রতি শুক্রবার সকালে নবকুমার ইনস্টিটিউটে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর