সাতক্ষীরায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার

অপহরনর দুই দিন পর সাতক্ষীরা সদরের চালতেতলা বাগানবাড়ী এলাকা থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে অপহরনকারী জাহিদ হোসেনের স্বীকারোক্তি মোতাবক পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম রাসুল আহমেদ জিম (২২)। সে খুলনার ফুলবাড়িগেট এলাকার শেখ হেমায়েত হোসেন হিমুর ছেলে। বর্তমানে তারা পুরাতন সাতক্ষীরা হাটেরমোড় এলাকায় মৃত আব্দুস সবুর গাজীর ভাড়া বাড়িতে বসবাস করে। জিম সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারী সাতক্ষীরা শহর থেকে অপহরন করা হয় জিমকে। এ ঘটনায় জিমের বাবা হেমায়েত হোসেন হিমু বাদী হয়ে পরদিন (২২জানুয়ারী) শহরের মুনজিতপুর এলাকার আব্দুর রউফের ছেলে জাহিদ হাসান (২৩) সহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশ অপহরনকারী জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। এরপর জাহিদের স্বীকারোক্তি মোতাবেক বিকালে তার ভাড়াবাড়ি চালতেতলা বাগানবাড়ী এলাকার জনৈক লিটনের বাড়ি থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে পুলিশ আরো জানায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর