আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে মুজিব বর্ষ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনে ১ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে আলফাডাঙ্গা প্রিমিয়ার লিগ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,ফাউন্ডেশনের সভাপতি নাইমুল ইসলাম শোভন,সহ-সভাপতি মিয়া রাকিবুল,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মোল্যাসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে আলফাডাঙ্গা যুব ঐক্য ফোরামকে পরাজিত করে ফ্রেন্ড’স ক্রিকেট একাদশ জয়লাভ করেন।

উল্লেখ্য, মোট আটটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি হচ্ছে নক আউট পদ্ধতিতে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর