নওগাঁয় গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র ( কম্বল) তুলে দেন নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী হোসেন সহ পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ। এসময় প্রায় ২০০ গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর