ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুম, সেলিম ভূইয়া, জেবা খান, সুলতানা আহম্মেদ প্রমুখ।
এছাড়া ব্রিটিশ দূতাবাসের দুই জন কর্মকর্তা রয়েছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস