চরকুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ৯৫ নং চরকুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী উক্ত ক্রীড়ানুষ্ঠানের উদ্ভোধন করেন।ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন ভিপি, সমাজ সেবক আঃ মান্নান, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, এম.এ মান্নান মানিক কলেজের প্রভাষক এমএস আল-মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন,ছাত্রলীগ নেতা হিমেল, দেলোয়ার এবং বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

ক্রীড়ানুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ও পৃষ্ঠপোষক ইলিয়াছ খান প্রবাসে থেকে লাইভে অনুষ্ঠান উপভোগ করেন। পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর