কাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন তাঁর স্বজনরা। শুক্রবার বিকাল ৩টায় বিএসএমএমইউ’র (সাবেক আইপিজিএমআর) কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখতে যাবেন তারা। বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

পরিবারের সদস্যরা এমন একদিন তার সঙ্গে দেখা করতে যাবেন যেদিন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী।দিন যথাযথভাবে পালনে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি নেয়া হয়েছে। সকালে দলের মহাসচিবসহ দুই সিটির মেয়র প্রার্থী বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। তারপর মেয়র প্রার্থীরা নির্বাচনী প্রচারে নামবেন। দলের কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে বাণী দিয়েছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর