মালয়েশিয়ায় জঙ্গল থেকে ৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালা নেরাসের একটি জঙ্গলে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলমান অবৈধ অভিবাসীদের গ্রেফতার এড়াতে ওই পাঁচ বাংলাদেশি তেরেংগানুর জালান মেরং, কামপুং মেঙ্গাবাং এর জঙ্গলে প্লাস্টিক ছাউনি তৈরি করে বসবাস করছিলেন।

২২ জানুয়ারি রাত ১১ টায় অভিযানের সময় পুলিশের হাতে ধরা পড়ে তারা।

তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক মালিক জালিমন ডেরামান জানান, অভিযানের সময় পুলিশ প্রধান মোহাম্মদ মুদার নেতৃত্বে অভিযানের সময় পুরো এলাকাটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পালাতে গিয়ে আটক করা হয় তাদের।

১৯ সদস্যদের দ্বারা পরিচালিত তদন্ত অনুসারে, পাঁচ বাংলাদেশির বৈধ কোন অনুমতি না থাকায় ইমিগ্রেশন আইনের ৬ (১) (গ) এর আওতায় এদের গ্রেফতার দেখানো হয়েছে।

উপপরিচালক মালিক জালিমন ডেরামান জানান, কুয়াল নেরাস, মারাং, কুয়ালা তেরেংগানু ও হুলু তেরেংগানুতে নির্মাণকেন্দ্র, রেস্তোঁরা, বাসা, বাড়ি সহ অরোও ১৫ টি স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের ২৫ জন পুরুষ এবং দু’জন মহিলা সহ মোট ২৭ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর