ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপির একই স্থানে সভা ডাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে দানারহাটে মাদ্রাসার ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপির একই স্থানে সভা ডাকায় দুপুর আজ ১.৩০ থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ ও বিএনপি সভা একই স্থানে ডাকায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে এজন্য উক্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস