ভারতের অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামে মোরগের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিএনএন-র একটি প্রতিবেদনে এ খবর জানা গেছে।
নিহত সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম তিন সন্তানের বাবা ছিলেন এবং মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা ক্রান্তি কুমার বলেন, সারিপাল্লি নিয়মিত মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নিতেন। এবার এক প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে মোরগটি পালাতে চায়। সেই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মোরগের পায়ে থাকা একটি ব্লেড সারিপাল্লির ঘাড়ে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি