রাবিসাসের নতুন সভাপতি মঈন, সম্পাদক শাহীন

বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মঈন উদ্দিনকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শাহীন আলমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২০-২১ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট্য এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী উপদেষ্টা ছালেকীন আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ রেদওয়ানুল হক বিজয় (কালের কণ্ঠ), সহ-সভাপতি-২ রাজ কিরণ দাস (দ্য নিউ ন্যাশন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক সমাচার), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (রিদমিক নিউজ), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (সমকাল), দপ্তর সম্পাদক তাপস কুমার সরকার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম (দৈনিক সানশাইন/বাংলাদেশ জার্নাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুব্রত গাইন (চ্যানেল আই অনলাইন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ (বিডিমর্নিং.কম), ক্রীড়া সম্পাদক তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাইফুর রহমান (পূর্বপশ্চিমবিডি.নিউজ), কার্যনির্বাহী সদস্য-১ আব্দুস সবুর লোটাস (বার্তা২৪.কম) ও কার্যনির্বাহী সদস্য-২ সানজানা শরীফ শ্রæতি (আমাদেরসময়.কম)।

এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন জিএ মিল্টন (আমাদের সময়)। উপদেষ্টা-১ হিসেবে আছেন সুজন আলী, উপদেষ্টা-২ সাইফুল ইসলাম এবং উপদেষ্টা-৩ শিশির মাহমুদ। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সদ্য বিদায়ী কমিটির আরেক উপদেষ্টা জহিরুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি ছাত্রলীগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর