‘‘মজিব বর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার’’ এই স্লোগান কে ধারণ করে, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং বিরোধী ওপেন হাউস ডে ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা আঙ্গিনায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে পুলিশ পরিদর্শক কাজী রমজানুলের সঞ্চালনায় থানা ইনচার্জ মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক আজিজুল হক হাওলাদারের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার মুন্সীগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবুল ইসলাম, এএসপি প্রবি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড: তাহমিনা আক্তার তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, জৈনসার ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক, মুন্সীগঞ্জ জেলা বিশেষ শাখার ডি এস বি সিরাজদিখান থানা জোন এস আই আবুল বাশারসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা বাজার/এম.সি