সীমান্তে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

নওগাঁ সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এর মধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।-jugantor

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর