অস্ট্রেলিয়ায় ওয়াটার-বোম্বিং বিমান বিধ্বস্ত, ৩ মার্কিনির মৃত্যু

অস্ট্রেলিয়ার সাউদার্ন নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এ একটি ওয়াটার-বোম্বিং বিধ্বস্ত হয়ে তিন মার্কিন দমকলকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, হারকিউলিস সি-১৩০ বিমানটি সিডনির রিচমন্ড এয়ারপোর্ট থেকে উড়ে এসেছিল। এটি বিধ্বস্ত হয় এনএসডব্লিউর কোমার উত্তরপূর্বে পাহাড়ি অঞ্চলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এটিতে আগুন লেগেছিল। এমনটাই তারা দেখেছেন।

নিউ সাউথ ওয়েলস প্রধান গ্লেডেস ব্রেজিকলিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিমান বিধ্বস্তে মৃত মার্কিনিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তারা অস্ট্রেলিয়ার দাবানল নেভাতে চুক্তিভিত্তিক কাজ করছিলেন।

বিস্তারিত আসছে………

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর