পাবনা র্যাব একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে পাবনা জেলার সদর আতাইকুলা বাজারে চেক পোষ্ট স্থাপন করে ঢাকা মেট্রো-গ ৬৩৩৩ নাম্বারের একটি প্রইভেটকার গতি রোধ করতে চাইলে তারা র্যাবের সংকেত অমান্য করিয়া দ্রুত গতিতে পলায়নের চেষ্টা করে। এমতাবস্থায় র্যাবের একটি চৌকশ আভিযানিক দল তাদের ধাওয়া করলে সামান্য দুরে যাওয়ার পরেই প্রাইভেটকারটি আতাইকুলা বাজারেই ধরতে সক্ষম হয়। প্রাইভেটকারটি তল্লাশি করে ৬৩ কেজি গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন, প্রাইভেটকার যব্দ করে র্যাব, এসময় প্রাইভেটকারে থাকা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত’রা হলেন, কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি নাওড়াঙ্গা বালারহাট কুরুসা দেরুসা চররাবাড়ী গ্রামের পিতা- মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন তোফা (৫২), একই গ্রামের পিতা- মৃত আব্দুল জব্বার ছেলে মোঃ আব্দুর রশিদ (৩০), এবং লালমনিরহাট হাড়িভাঙ্গা এয়ারপোর্ট কাষ্টম কলোনী গ্রামের পিতা-আব্দুর রহমান নবাব ছেলে মোঃ জাহাঙ্গীর আলম তমাল (২৫)।
র্যাব জানান, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রাখিয়া পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত আসামীগন দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে ।
আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/এম.সি