বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্রীড়া শক্তি ক্রীড়া বল এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গনে এর আয়োজন করা হয়। আইডিয়াল ল্যাবরেটরি স্কুুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ সরকারি এডওয়ার্ড কলেজ ও পরীক্ষা নিয়ন্ত্রণ ও পাবনা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন প্রফেসর মোঃ শাহনেওয়াজ সালাম, পাবনা জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামসহ আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তুলে দেন অতিথিবৃন্দরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর