ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের আত্মাহত্যা

ফেসবুকে লিখেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না।’

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকায় বাসিন্দা।

ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর