কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো “গ্রীন ভিলেজ “

কুড়িগ্রামে গ্রীন ভিলেজ নামে নতুন একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করলো। বুধবার,বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম নীলারাম স্কুল এন্ড কলেজ এর হলরুমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। আলহ্বাজ লুৎফর রহমান বকশীর সভাপত্বিতে ,প্রধান অতিথি হিসেবে সংগঠনটির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান।

এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব,অধ্যক্ষ পরমেশ্বর চন্দ্র মোহন্ত,সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শামিম ইসলাম সোহেল প্রমুখ। উদ্বোধনের পরে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা স্কুল মাঠে পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান করে,পরে পুলিশ সুপার স্কুলটির মাঠে বৃক্ষ রোপন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর