কড়া নিরাপত্তায় টাইগারদের বরণ করে নিল পাকিস্তান

পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে নিরাপদেই লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের বিমানবন্দরেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টাইগারদের উষ্ণ অভ্যর্থণা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।

এর আগে, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাত ৮টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। পরে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় লাহোর পৌঁছে তারা।

পাকিস্তানে তিন দফার সফরের প্রথমটিতে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা।

পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। আর শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে এ টি-টোয়েন্টি সিরিজটি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।-somoyerkonthosor

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর