ঢাবি ক্যাম্পাসে ধানের শীষ মার্কায় ইশরাকের গণসংযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় ধানের শীষ মার্কায় গণসংযোগ করছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন তিনি। এরপর কিছু আনুষ্ঠানিকতা সেরে ক্যাম্পাসে গণসংযোগ শুরু করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় দুপুর একটা পর্যন্ত তিনি ধানের শীষ মার্কায় গণসংযোগ করবেন।
এর আগে, বুধবার গোপীবাগে নিজ বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ইশরাক হোসেন। সেখানেই সিদ্ধান্ত হয় যে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধানের শীষ মার্কায় স্থানীয়দের মাঝে গণসংযোগ করবেন ইশরাক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর