প্রতিমন্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারাগারে যুবক

রাজধানীর উত্তরায় নিজ বাসার সামনে হঠাৎই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে অস্ত্র তাক করে এগিয়ে আসেন এক যুবক। খুব কাছাকাছি আসার পর অস্ত্রের ভয়ে আঁতকে ওঠেন তিনি। তবে সঙ্গে থাকা স্ত্রীর সহযোগিতায় জাপটে ধরে যুবককে আটকে ফেলেন প্রতিমন্ত্রী।

খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ওই যুবককে আটক করার পর সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের ম্যাজিস্ট্রেট যুবককে এক মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বুধবার (২২ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাসার সামনে নামলে ওই যুবক খেলনা পিস্তল নিয়ে আমার দিকে ধেয়ে আসে। তখন তাকে জাপটে ধরি। পরে তাকে পুলিশে সোপর্দ করি।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ বলেন, প্রতিমন্ত্রী মহোদয় ওই যুবককে থানায় সোপর্দ করেন। পরে বুধবার এক মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর