আধুনিক ও সচল ঢাকা গড়তে নৌকার বিকল্প নেই: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বলেছেন, আধুনিক ও সচল ঢাকা গড়ে তুলতে হলে নৌকার কোনো বিকল্প নেই। আজ বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফ্রন্ট গিয়ার মানেই শুধু উন্নয়নের গিয়ার মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, নৌকার গিয়ার একটাই, সেটা ফ্রন্ট গিয়ার। তাই আধুনিক, সুন্দর, সচল, গতিময় ঢাকা গড়তে আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়ের জন্য নৌকার কোনো বিকল্প নেই।

আধুনিক সচল ঢাকা গড়ে তুলতে বাস মালিক ও শ্রমিকদের সাহায্য চেয়ে আতিক বলেন, আসুন আমরা এই শহরটাকে, এই দেশটাকে ভালোবাসি। এই শহরটাকে আমাদের সবাই মিলে সুন্দর, সচল, আধুনিক এবং গতিময় করতে হবে।

মতবিনিময় সভায় পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ, সাদিকুর রহমান হিরনসহ মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর