ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর বি.এম উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারি) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র ভাই সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী ইসহাক প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের বাল্য বিবাহ ও মাদক সম্বন্ধে সজাগ থাকতে জানিয়ে বলেন, এই দুইটিই সমাজের এখন সবচেতে বড় ব্যধি। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে বাল্য বিবাহ ও মাদক সমাজ থেকে নির্মুল করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেচে গেয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বার্তাবাজার/এমকে/ডব্লিওএস