ধামরাইয়ে ৩২তম বার্ষিক শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত

ঢাকার অদূরে ধামরাইয়ে ৩২তম বার্ষিক শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত ৯ ঘটিকায় উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিম পাড়া মুণিঋষি সম্পাদয়ের উদ্যোগে শ্রী শ্রী কালী পুজা অনুষ্ঠিত হয়।

মন্দিরের স্থায়ী কমিটির সভাপতি শ্রী নিবারন চন্দ্র সরকারের সভাপতিত্বে পুজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরিফ হোসেন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোলাইমান মোঃ হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ আমিনুর রহমান প্রমুখ সহ অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী সহ সব শ্রেণি-পেশার মানুষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর