যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান-বাংলাদেশের আলোচিত সিরিজ। বুধবার (২২ জানুয়ারি) রাতে লাহোরে উদ্দেশ্যে রওয়ানা হয়েছে টাইগাররা। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অন্য সিরিজগুলোর মত এই সিরিজের ম্যাচগুলোও দেখা যাবে টিভি পর্দায়।

যেসব চ্যানেলে দেখা যাবে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ:

বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বিটিভি, জিটিভি ও মাছরাঙ্গা টিভিতে সরাসরি দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।

এছাড়া র‍্যাবিটহোলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের দর্শকরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন।

এছাড়া বিদেশি চ্যানেলগুলোর মধ্যে পিটিভি, সনি সিক্স, টেন স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস ২, বিটি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস, ও ইভেন্ট স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

র‍্যাবিটহোল ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে স্মার্টক্রিক, ক্রিকএইচডি ও বায়স্কোপে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর