জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ রচনা ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে।
রচনার বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা’ (১০০০ শব্দ) ও ভিডিও কনটেন্ট’র বিষয় ‘মুক্তিযুদ্ধ বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ ( ভিডিও ৩ মিনিট)।
প্রতিযোগিতার নিয়মাবলি হলো, লেখা অবশ্যই প্রমিত বাংলা বানানে, কোনও তথ্য দিলে সূত্র উল্লেখ, রচনায় ইংরেজি বাক্যের ক্ষেত্রে অনুবাদ করতে হবে। কোন লেখা কপি করা যাবে না।
১৬ ফেব্রুয়ারি’র (রোববার) মধ্যে [email protected] এ রচনা ও ভিডিও পাঠাতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র অফিসে (অবকাশ ভবন, রুম নং-৪০৪) জমা দিতে হবে। প্রয়োজনে ০১৭১৭১৭২৯৪২ ও ০১৬৩৮৪০৮০৫ নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জগেশ রায় বার্তা বাজারকে বলেন, প্রগতিশীলতার ধারক ও বাহক হিসেবে জবি প্রেসক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত ও করণীয় সম্পর্কে জানতে পারবো। এ প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ পাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস