আনন্দ টিভি’র চেয়ারম্যানের মৃত্যুতে টাঙ্গাইলে দোয়া মাহফিল

আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে টাঙ্গাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে টাঙ্গাইল আনন্দ টিভি পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি এডভোকেট এম এ সাত্তার, যুগ্ম সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজ টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক, দৈনিক কালের কন্ঠ’র টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, আনন্দ টিভির আনিছুর রহমান, মেহেদী হাসান চৌধুরী মৃদুল, আল-আমীন শোভন, শহীদুল হক এলিস প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত করেন মাসুম ফেরদৌস।

উল্লেখ্য, গত শনিবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর স্কায়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর