টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় ও বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম ইমন হোসেন।সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘনকুয়াশার কারনে ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় টোলপ্লাজা এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।তার পরিচয় পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস