প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ভিডিও ভাইরাল

রাজধানীতে প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। ছিনতাইয়ের সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগে মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী প্রথমে ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

এরপর আবার ফিরে এসে দ্বিতীয় দফায় তাকে শারীরিকভাবে হেনস্তা করে। এসময় তার গলার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে যায়। আর এই ঘটনাটি সম্পন্ন করতে ছিনতাইকারীরা সময় নিয়েছেন মাত্র ৩৪ সেকেন্ড।

জানা যায়, গত শনিবার সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী ৩ নম্বর সেক্টরের একটি স্কুলের শিক্ষিকা।

ওই স্কুল শিক্ষিকার স্বামী রুহুল আমিন জানিয়েছেন, রিকশায় করে প্রতিদিনের ন্যায় স্কুলে যাচ্ছিলেন তার স্ত্রী।হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার গতিরোধ করে।

পালসার ব্র্যান্ডের ওই মোটরসাইকেলে হেলমেট পরে থাকা দুইজন আরোহীর একজন ছুটে এসে রিকশায় বসে থাকা তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ভ্যানিটি ব্যাগ নেয়ার পরে তারা আবার ফিরে এসে দ্বিতীয় দফায় হিজাব সরিয়ে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা চুড়ি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

ভিডিও…..

প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ৩৪ সেকেন্ডেই নিয়ে গেলো সব

প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা, ৩৪ সেকেন্ডেই নিয়ে গেলো সব

Gepostet von Barta Bazar am Mittwoch, 22. Januar 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর