শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জাকির হোসেন (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার পিতলগঞ্জ এলাকায় নদী থেকে জাকির হোসেনের লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার হাটাবো এলাকার তোতা সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার রাত ৮ টার দিকে জাকির হোসেনসহ আরো ৪ জন জাঙ্গীর খেয়াঘাট থেকে থেকে একটি মিনি ট্রলার দিয়ে হাটাবো আসছিল। মাঝ নদীতে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি ভাল্কহেট ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি মাঝিসহ ৪ জন নিয়ে ডুবে যায়। এসময় ৩ জন সাঁতরিয়ে নদীর তীরে উঠে গেলেও জাকির হোসেন নিখোঁজ থাকেন। বুধবার ৫ টার দিকে স্থানীয় ও কা ন ফায়ার সার্ভিসের ডুবুরি দল পিতলগঞ্জ এলাকার নদীতে থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর