রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ৩ রেস্টুরেন্টকে মোট ৫ হাজার ও একটি খাবার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার কা ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় নিউ জমজম রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, বেঙ্গল বে রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ভোজন বিলাস রেস্তোরাকে ২ লাখ টাকা, সাইফ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁও কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাস, বরুন রয়, রিফাত আব্দুল্লাহ, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন, সাইফুর রহমান, ফাইজুল ইসলাম, প্রদীপ বিশ্বাস প্রমূখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর