কোটি টাকার লটারি জিতে বিড়ম্বনায় দিনমজুর

মাত্র ৬০ টাকা দিয়ে লটারি কিনে এক কোটি টাকা জিতলেন ভারতের এক দিনমজুর। এরপর বিড়ম্বনায় পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
লটারি জয়ী ওই ভারতীয় দিনমজুরের নাম জ্যোতি গোপাল সরকার। তিনি দেশটির উত্তর চব্বিশ পরগনার বনগাঁওয়ের গাঁড়াপোতা গ্রামের পঞ্চায়েত এলাকার ফকির বাগানের বাসিন্দা।

দেশটির সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ভাগ্য পরীক্ষা করতে প্রায়ই লটারি কিনতেন ওই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় পাড়ার লটারির দোকান থেকে নাগাল্যান্ড রাজ্য লটারির টিকিট কেটেছিলেন দেশটির মুদ্রায় ৬০ টাকায়।

মঙ্গলবার সকালে ফল মেলাতে গিয়ে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কারণ প্রথম পুরস্কার জিতেছেন তিনি। আর টাকার অংকে তার মূল্য ভারতীয় মুদ্রায় এক কোটি রুপি।

তবে এত টাকার লটারি জিতে আতঙ্কে ভুগছিলেন তিনি। তাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে পুলিশের কাছে থেকে তেমন কোনো সাড়া না পেয়ে বিক্রেতার ঘরেই লটারি জমা দেন তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর