পাবনার ইছামতি নদীর তীরের বৈধ বসতিদেও চলামান উচ্ছেদ অভিযান বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বলেন একতরফা ও বিতর্কিত নদী পরিমাপ করার কারণে আমরা অপূরণীর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আমাদের উপরে অন্যায়ভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আমাদের আর এস, বি এস, রেকর্ড অমান্য করে, হালনাগাদ খাজনা খারিজ বর্তমান থাকায় ও সঠিক পরিমাপ না করে নদীর দুইপাড়ের মানুষদের উচ্ছেদ করছে। তাই কাগজপত্র দেখে সঠিক নদী সীমানা নির্ধারন পূর্বক উচ্ছেদ অভিযান করার অহবান জানান এলাকাবাসী ও ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি’র সভাপতি মোৎ মাসুদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আল-মাসুদ রিজভি ম্যাক্সিম, সাংবাদিক এস আলম, নাজমুল হাসান শাহিন, জাহাঙ্গীর হোসেন পাভেল ,হাজী শরিফ, আব্দুল করিম, আবেদ হোসেনসহ এলাকাবাসী।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী’র কাছে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী হাতে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
বার্তাবাজার/এমকে