বিজয়ী হলে শহরে যত্রতত্র পোস্টার লাগাতে দেব না: আতিকুল

নির্বাচনে পোস্টারের বদলে ডিজিটাল প্রচারণায় গুরুত্ব দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ রাজধানীর মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় রায়েরবাজার পুলপার এলাকায় এক পথসভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচারণায় পোস্টারের বদলে ডিজিটাল ব্যানার বা ডিজিটাল মাধ্যম ব্যবহারের আহ্বান জানান।

এসময় আতিক বলেন, আমি যদি বিজয়ী হই তাহলে শহরে যত্রতত্র পোস্টার লাগাতে দেব না। আমি একজন প্রার্থী হিসেবে বলতে চাই, ইসি আমাদেরকে বলে দিলে ভবিষতে আপনারা এ ধরনের পোস্টার ব্যবহার থেকে বিরত থাকব। আসুন আমরা সবাই ডিজিটাল ক্যাম্পেইন করি, এভাবে কাগজের পোস্টার যেন না লাগাই।

আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী বলেন, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই তাহলে নগরের আর যত্রতত্র পোস্টার লাগানো থাকবে না। আমি নির্দিষ্ট কিছু দেয়াল করে দেব সেখানেই শুধু পোস্টার লাগানো যাবে। এর বাইরে শহরে কোথাও পোস্টার লাগানো যাবে না।

মোহাম্মদপুরের বৈশাখী মাঠের করুণ দশা উল্লেখ করে তিনি বলেন আগামী এক বছরের মধ্যে এটিকে আধুনিক মাঠ করা হবে। এ ছাড়াও মোহাম্মদপুর এলাকায় সাতটি আধুনিক পার্কে করা হচ্ছে বলে তিনি জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর