কিশোরগঞ্জে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মতবিনিময়

কিশোরগঞ্জ জেলায় ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম।

জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, বি এম এ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল প্রমুখ।

অতিথিবৃন্দ নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন রোগীদের সাথে ভালো ব্যবহারের পাশাপাশি সকলকেই সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে যে উন্নয়ন করে যাচ্ছে তা আরো বেগবান করার জন্য সকলকেই একসাথে কাজ করার আহবান জানান।

এসময় জেলার ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর