লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু সম্প্রতি লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৩ ই জানুয়ারি ২০২০ রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটি কর্তৃক আয়োজিত হউম্যান রাইটস পার্সোনালিটি এ্যাওয়ার্ড -২০২০ এর একটি অনুষ্ঠানে আবুল হোসেন মিঠুকে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
জানা যায়, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি