ইসিতে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং শুরু

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নিরাপত্তায় নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসিতে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে চার নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠকের জন্য প্রস্তুত করা কার্যপত্রে নির্বাচনী নিরাপত্তার উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- গুরুত্বপূর্ণ এলাকা ও কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা; ভোটের দিন কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ধূমপান নিষিদ্ধ ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটারদের কেন্দ্রে যাওয়া-আসার জন্য আগে থেকেই নির্বাচনী এলাকায় নিবিড় টহলের ব্যবস্থা নেওয়া।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর